বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘সংবিধান লঙ্ঘন করে গত ৫ জানুয়ারি প্রধামন্ত্রী নির্বাচন করেছেন। সেই অপরাধে সংবিধানের ৭-এর (ক) অনুচ্ছেদ অনুযারি শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে।’
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘স্বাধীনতা ও আমাদের অঙ্গীকার: প্রত্যাশা-প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন।।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা করা যাবে না তবে তিনি যখন প্রধানমন্ত্রী থাকবেন না তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে।
সংবিধান অনুযারি বর্তমান সরকার ও সংসদ অবৈধ মন্তব্য করে তিনি বলেন, ‘এই অবৈধ সরকারের হাতে দেশের জনগণ ও গণতন্ত্র নিরাপদ নয়। দেশের জনগণ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে, অন্যথায় দেশের অস্তিত্ব হুমকির সম্মুখিনে উপনীত হবে।’
বর্তমান দেশে কোন বিরোধী দল ও বিরোধী দলীয় নেত্রী নেই দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘যে সংসদে বিরোধী দলীয় নেত্রী মন্ত্রী হোন সেই সংসদে বিরোধী দল বলে কোন দল থাকে না।’
মুহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সাবেক সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ প্রমুখ।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
বর্তমান সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে