পুলিশ এখন সরকারের জমিদারতেন্ত্রর ব্যাক্তিগত লাঠিয়াল বাহিনী তাই পুলিশ বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আবেদনকে অস্বীকার করে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশের অনুমতি না পেয়ে শনিবার বিকেল ৫টায় দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে সমাবেশ করতে লিখিত আবেদনের কপি সাংবাদিকদের দেখিয়ে তিনি বলেন, আমরা নিয়ম মেনে আবেদন করেছি। দালাল পুলিশের বক্তব্য সত্য নয়।
রিজবী বলেন, প্রতিবছর ৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছি আমরা। কিন্তু এ বছরই প্রথম বাধা পেলাম সরকার থেকে। বলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে নাকি অন্যান্য রাজনৈতিক দল ওই দিন সমাবেশ করবে। অথচ আমাদেরকে তা জানানো হয়নি।
সমাবেশের অনুমতি না পেলে বিএনপি কি করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নয়াপল্টনেও সমাবেশের অনুমতি না পেলে শীর্ষ নেতারা আলোচনা করে কর্মসূচি ঘোষণা দিবেন।
এসময় নয়াপল্টন থেকে ৫ নেতাকে আটক করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আতঙ্ক সৃষ্টি করেই কারণ ছাড়াই তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত নেতাদের মুক্তির দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়পরপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সহ দফতর সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
জেড





