রাঙামাটির দুর্গম এলাকায় পাহাড়িদের ওপর হামলা ও তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার সঙ্গে সরকারদলীয় লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, রাঙামাটিতে পাহাড়িদের বাড়িঘরে হামলার সঙ্গে সরকারদলীয় লোকেরা জড়িত। তারাই এ হামলাও বাড়িঘরে আগুন দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে।
এমএনজে





