জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, “জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে। এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ।”

শুক্রবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে আনুষ্ঠানিক সভায় তিনি এইসব কথা বলেন।

জিএম কাদের বলেন, “প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৩টি দল মাঠে আছে। বাকিরা নেতা বা সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হতেই মাঠে লড়বে। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে, তাদের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের প্রতিটি নির্বাচনের মাধ্যমে ঘরে ঘরে জাতীয় পার্টির দাওয়াত পৌছে দেওয়া হবে।”

এমবি