বিভিন্ন দেশের কুটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কারলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। এবর ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে না থাকায় এবার সেই দায়িত্ব পালন করলেন তিনি।

শুক্রবার রাতে গুলশানে তার বাসায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপি সূত্র জানায়, কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ও যুক্তরাজ্যের রবার্ট গিবসন। এছাড়া গিয়েছিলেন চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), নরওয়ে ও ভুটানের রাষ্ট্রদূত, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও কুয়েতের চার্জ দা অ্যাফেয়ার্স, বাহরাইন ও আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি এবং এনডিআইয়ের বাংলাদেশ প্রধান ও আমেরিকান সেন্টারের রাজনৈতিক উপদেষ্টা।

এআই