জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, এক সপ্তাহের মধ্যে একটি দলের প্রধানসহ সিনিয়র তিন নেতার ফাঁসির আদেশ বিশ্বের ইতিহাসে আর কখনও ঘটেনি।
কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ঢাবির ছাত্রীদের বহিস্কারের নিন্দা জানিয়ে তিনি বলেন, মুসলিম প্রধান একটি দেশে নামাযরত ছাত্রীদের আটক করে বহিষ্কার করা হয়েছে। তাহলে দেশ কারা চালাচ্ছে?
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সমালোচনা করে তিনি বলেন, মুহিত সাহেব ঘুষ খাওয়াকে কোনো অপরাধ বলে মনে করেন না। অথচ ঘুষ দেয়া এবং নেয়া দুটোই সমান অপরাধ। এর মাধ্যমে এ সরকারের আসল চেহারা উন্মোচিত হয়েছে।
বর্তমান সরকার খারাপ সরকার জানিয়ে অধ্যাপক মুজিব বলেন, আমরা চাই দেশে একটি ন্যায় ও নীতির সরকার প্রতিষ্ঠা পাক। আল কোরআনের সমাজ ছাড়া ন্যায় নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বর্তমান সরকার দেশের জনগণের কাছ থেকে অনেক দুরে সরে গিয়েছে। তাদেরকে দেশের ক্ষমতা থেকে বিদায় করতে হবে বলেও জানান তিনি।
এমএইচ/কেএইচ





