মঙ্গলবার দুপরে রিপোটার্স ইউনিটিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)'র উদ্যোগে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সামগ্রীক পরিস্থিতি দিয়ে উদ্বেগ প্রকাশ করে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

 এসময় তিনি দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কে কোথায় গুম হয়ে যাচ্ছে তার নিশ্চয়তা নেই। নাম পোশাকহীন আইন শৃংখলা রক্ষা বাহিনীর পরিচয়ে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে।আওয়ামিলীগ আজ রাজনৈতিক দেউলিয়া হয়ে পড়েছে।

রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে আন্দোলনকারী যখন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বলে রাস্থায় নামেন তখন তাদের পা ভেঙ্গে দিতে কুন্ঠাবোধ করেন না । আনু মোহাম্মদের মত একজন পন্ডিত কেও রাস্তায় ফেলে মারতে তাদের বিবেগ বাধে না , এখন আর কথা বলা যাবে না ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথা বলেও ১ কোটি টাকা জরিমানা বা যাবৎ জীবন কারাদন্ডের ইঙ্গিত দিয়েছে সরকার। 

তিনি আরও বলেন , সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে,  দেশে গণতন্ত্র চর্চার সুযোগ নেই অভিযোগ করে মির্জ ফখরুল বলেন, সরকার আগস্ট মাসে আমাদের কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তারা আমাদের পার্টি অফিসগুলো খুলতে দিচ্ছে না। সেগুলো প্রায়ই বন্ধ থাকে। তাই বলতে হয়, দেশে গণতন্ত্র চর্চার কোনো সুযোগ নেই।

সরকার জোর করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সুন্দরবন ধ্বংস করে কেন এ রামপাল কেন্দ্র। কি লাভ আছে জনগণের। জনগণের লাভ না থাকলেও এখানে সরকারের স্বার্থ আছে। এজন্য সুন্দরবন রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এসএ