বর্তমান সরকারকে অবৈধ সরকার আখ্যা দিয়ে আগামীকাল ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির 'কালো দিবস ' পালনের কর্মসূচিতে সমর্থন জানিয়ে মিছিল সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

আজ ২৯ ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ইকবাল কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা।

সমাবেশে নেতৃবৃন্দ আগামীকাল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও ঘেরাও মিছিলে ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি