আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি ভেবেছিলেন নির্বাচন হবেনা। নির্বাচন হলেও বিদেশিরা সরকারকে বৈধতা দেবেনা। অথচ সব দেশই এখন বৈধতা দিয়েছে। খালেদা জিয়া নিজের পায়ে কুড়াল মেরেছেন।
রোববার খিলগাঁওয়ে আওয়ামী লীগের খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও ১,২,৩,৪,৫,৬,৭ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া গোপন খেলায় মেতে উঠেছিলেন।
নাসিম আরো বলেন, বিএনপি যতই হুঙ্কার দেয়না কেন, আমরা চাইলে তারা মাঠে নামতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, টেলিভিশনের টক শো গুলোতে তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় কোন ‘কাউয়া’ (মানুষ) মারা গেছে তা নিয়ে সমালোচনা করেন। অথচ সরকার যে বিদ্যুতের লোড শেডিং কমিয়েছে তা নিয়ে ধন্যবাদ দেয় না।
একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি সাময়িকভাবে গণতন্ত্রের লেবাস ধারণ করেছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সর্তক থাকতে বলেন তিনি।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
খালেদা জিয়া নিজের পায়ে কুড়াল মেরেছেন: নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি ভেবেছিলেন নির্বাচন হবেনা। নির্বাচন হলেও বিদেশিরা সরকারকে বৈধতা দেবেনা। অথচ সব দেশই এখন বৈধতা দিয়েছে।





