টিভি উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী ও মগবাজারে বাসায় ঢুকে গুলি করে তিনজনকে হত্যার ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এ সব ঘটনা স্বাভাবিক।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য ছাত্রলীগের সমাবেশস্থল পরিদর্শন শেষে শুক্রবার বিকালে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই এ সব হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। বিএনপির আন্দোলন হাস্যকর বস্তুতে পরিণত হওয়ায় তারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।’
হানিফের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





