ব্লগার হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, একের পর এক ব্লগার খুন হবে আর অইনশৃঙ্খলা বাহিনী ঘুমিয়ে থাকবে এটা মেনে নেওয়া যায় না।


শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সূচীপত্র প্রকাশনা’ আয়োজিত অধ্যাপক ড. আবু সাইয়িদ রচিত মুক্তিযুদ্ধ: সত্যের মুখোমুখি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


দেশের সাধারণ মানুষ এবং মুক্ত চিন্তার মানুষদের স্বাধীন ভাবে চলাচলের অধীকার রয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব।

আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজন হত্যার পর তার বাবা পুলিশের কাছে গেলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গবেষক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মুনসুর প্রমূখ।

এমএ/ইআর/এআই