দেশে লুটেরাদের রাজত্ব চলছে। এদের প্রতিহত করা যাচ্ছে না। এই লুটেরাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা অফিসার্স ক্লাবে জেলায় উন্নয়ন অন্বেষণ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বলেন, দেশে একের পর এক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। সরকারের গুম বাহিনী র‌্যাব সরাসরি এসব অপরাধে জড়িয়ে পড়েছে। অবিলম্বে এ বাহিনীর সকল কার্যক্রম বন্ধ করা দরকার।
স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্ব সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদ, জেলা জেএসডির সাধারণ সম্পাদক শুধাংশু শেখর সরকার প্রমুখ।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]