আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানা শাখার উদ্যোগে ভাষা শহীদদের জন্য দোয়া মাহফিল ও ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জি.এস মজলুম জননেতা অধ্যাপক গোলাম আযমের কবর যিয়ারতের কর্মসূচী পালন করেছে।


আজ (রবিবার) ভোর ৬:৩০টায় সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যরা এ কর্মসূচী পালন করেন।

কর্মসূচীতে সভাপতির বক্তব্যে ডঃ মুহাম্মদ রেজাউল করিম বলেন-ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি। মাতৃভাষা বাংলা ভাষা সত্যিই খোদার সেরা দান। ৫২ এর ভাষা আন্দোলন আমাদেরকে শিখিয়েছে ন্যায় ও সত্যের ব্যাপারে কোন আপোষ চলে না। এ আন্দোলন আমাদেরকে শিখিয়েছে জালিমের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। অধিকার আদায়ের জন্য জীবন দেয়া শহীদেরা আমাদের বড় সম্পদ।


জনাব করিম আরো বলেন-ভাষা আন্দোলন ও অধ্যাপক গোলাম আযম এক ও অবিচ্ছেদ অংশ। দেশ মাতৃকার জন্য তাঁর অবদান অনস্বীকার্য। অথচ হীন মানসিকতার কারণে আজ কেউ কেউ সেটা স্বীকার করতে চান না।

সর্বশেষে মহান ভাষা আন্দোলনের শহীদ ও ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমসহ দুনিয়া থেকে চলে যাওয়া ভাষা সৈনিকদের মাগফেরাতের জন্য আল্লাহর দোয়া করা হয়।

এসময় রমনা থানা আমীর ডঃ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে রাজধানীর মগবাজার কাজী অফিস লেনে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, তরবিয়ত ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, জামায়াত নেতা মাহবুবুর রহমান, তবিবুর রহমান, শাহজালাল খান ও ইব্রাহিম খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ওএফ