ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘মনে হচ্ছে নিজের দেশে এসেছি। রবীন্দ্রনাথের-নজরুলের ও বঙ্গবন্ধুর বাংলা। একবারেই মনে হচ্ছে না বিদেশ এসেছি।’

বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে ঢাকায় আসেন মমতা। বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মমতাকে সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়।

 

জেএ