শফিউল বারী বাবুকে সভাপতি এবং আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে।

তবে কমিটির সব সদস্যের নাম আজ বৃহস্পতিবারঘোষণা করা হয়নি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক ঘোষিত কমিটি চেয়ারপার্সনের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব অনুমোদন করেছেন।

এই কমিটিতে মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, গোলাম সারোয়ার সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এমবি