চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সুলতানুল কবীর চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতানুল কবীর চৌধুরী বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।

ঢাকা, ৩০ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ