প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিতে গণভবনে প্রবেশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করেন।
তাদের মধ্যে বিএনপি নেতা ড. আবদুল মঈন খান সন্ধ্যা ছয়টায় গণভবনে পৌঁছান। সন্ধ্যা ৭টায় শুরু হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ।
সংলাপে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২৩ প্রতিনিধি এবং গণফোরাম সভাপতি ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২১ জন প্রতিনিধি অংশ নেবেন।
এমআর
















