বিদেশিদের উপর নির্ভর না করার আহবান জানিয়েবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লেঃ জেঃ (অবঃ)মাহবুবুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদ আয়োজিত 'জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন উপলক্ষ'শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। দেশের সকল দলমত নির্বশেষে সর্বোপোরি সকল মানুষের অংশ গ্রহণে এবং আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণ যোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এর আগে গোটা বাংলাদেশ আজকে পথ হারিয়েছে মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন,যখন ঘোর অন্ধকার থাকে কোন কিছুই দেখা যায় না।
কখন সূর্য উঠবে তার ঠিক নাই।এই রকমপরিস্থিতিতে ধ্রুব তারাকে অনুসরণ করে পথ চলতে হয়।আজকে দেশের এই অন্ধকার সময়ে প্রেসিডেন্ট জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে।
বর্তমান সরকার দল মত নির্বিশেষে সমর্থনের সরকার নয়।আজকে সংসদ চোরাবলির উপর দাঁড়িয়ে আছে।
জিয়াউররহমানকে বাংলাদেশের রূপকার আখ্যায়িত করে তিনি বলেন, তিনিই সত্যিকারের নেতা।
আধুনিক আদর্শবাংলাদেশের নীতি কি হওয়া উচিত তিনি তা ঠিক করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, চূড়ান্ত বিশ্লেষণে পৃথিবীটা তোমাদের। কারণ আগামীতে এই পৃথিবীটা তোমরাই নেতৃত্ব দিবে।
কাজী নজরুলের চেতনাকে ঠিক মত ধারণ করার আহবান জানিয়ে তিনি বলেন, জিয়া কাজী নজরুলকে জাতীয় কবির সম্মানদিয়েছিলেন।
জিয়া শিশু কিশোর মেলার আহবায়ক জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সেনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম, কন্ঠ শিল্পী মনির খান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।
এমএ/এমকে/এসএইচ





