ঝিনাইদহের কোটচাঁদপুরে অপহরণের ৪ দিন পর আবুল কালাম (৪০) নামে এক জামায়াত সমর্থক ইউপি সদস্যেকে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
সোমবার বিকাল ৩টায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।
১৮ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাইনবোর্ড বাজার থেকে সাদা পোশাকধারী একটি গ্রুপ তাকে মাইক্রোবাসে করে জামায়াত সমর্থক ইউপি সদস্য আবুল কালামকে তুলে নিয়ে যায়। তবে কোটচাঁদপুর পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করে আসছিলেন।
সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এলাকার মামুনশিয়া গ্রামের মাঠের মধ্যে আবুল কালামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিহত আবুল কালাম কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও এলাঙ্গী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।
জামায়াত সমর্থক এই ইউপি সদস্য আবুল কালামের বোন হাওয়া বেগেমের দাবি, পুলিশ তাকে আটকের পর গুলি করে হত্যা করেছে।
এর আগে গত ৯ এপ্রিল আটক ইউপি সদস্য আবুল কালামের ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মোয়াবিয়া হোসেনকে পুলিশ আটক করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।[b]
ঢাকা,২১ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
দু'উপজেলায় জামায়াতের হরতাল চলছে
ঝিনাইদহের কোটচাঁদপুরে অপহরণের ৪ দিন পর আবুল কালাম (৪০) নামে এক জামায়াত সমর্থক ইউপি সদস্যেকে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে





