জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কমিটি বিলুপ্ত ও নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ( ২১ আগস্ট) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যুবদল ঢাকা মহানগর উত্তরে শফিকুল ইসলাম মিল্টনকে আহ্ববায়ক ও মোস্তফা জগলুল পাশা পাপেলকে সদস্যসচিব। আর ঢাকা মহানগর দক্ষিণে গোলাম মাওলা শাহিনকে আহ্বায়ক ও এনামুল হক এনামকে সদস্য সচিব করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর যুবদলে এস এম জাহাঙ্গীর হোসেন ও সফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে পাঁচ সদস্যের এবং ঢাকা মহানগর দক্ষিণে রফিকুল আলম মজনু ও গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এক মাসের মধ্যে ওই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনাও দেয়া হয় ওই সময়।

এমবি