চলমান অবরোধের পাশাপাশি বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি বাড়িয়েছে ২০ দলীয় জোট।

এছাড়া আগামী বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে শান্তিপূর্ণ গণমিছিল করবে তারা।

মঙ্গলবার বিকেলে ২০ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

জেএ