আগামী ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
অবশেষে আগামী ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের বহু প্রত্যাশিত সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ১১জুন, ঢাকা মহানগর উত্তর ২ মে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মেলন ৩০ মে অনুষ্ঠিত হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় সম্মেলন উপলক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি, সম্মেলন প্রস্তুতি কমিটি, সাজসজ্জা কমিটি, উপ-কমিটিসমূহ, সাব কমিটি সমূহ পরবর্তীতে ঘোষণা করা হবে। আগামী ১০জুলাইয়ের মধ্যে সকল জেলা শাখাকে কাউন্সির তালিকা কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশও দেন তিনি।
একই সঙ্গে যেসকল জেলা শাখা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুমোদন করেননি তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
জেলা কমিটির সম্মেলনের সময়সূচি সম্পর্কে বলেন, ২৫ মে মুন্সিগঞ্জ, ১জুন খাগড়াছড়ি, ২ জুন রাঙ্গামাটি, ৩জুন বান্দরবন, ৪জুন চট্টগ্রাম উত্তর জেলা, ৬জুন খুলনা জেলা, ৭জুন খুলনা মহানগর, ৮জুন মাগুরা, ১৩জুন নোয়াখালী, ১৫জুন পঞ্চগড়, ১৬জুন গাইবান্ধা, ১৭জুন লালমনিরহাট, ২০ জুন মৌলভীবাজার, ২১জুন সুনামগঞ্জ, ২৫জুন চাঁদপুর, ৪জুলাই সিলেট মহানগর শাখা সম্মেলন অনুষ্ঠিত হবে।
এছাড়াও আরো দু’চারটি শাখার কমিটি এখনো ঘোষণা করা হয়নি তা অচিরেই জানিয়ে দেয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলন শেষে টিউলিপ রেজওয়ান সিদ্দিক, রুপা হক ও রুশনারা আলী যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন এবং বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়িত হওয়ায় আনন্দ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
একই উপলক্ষ্যে সম্মেলন থেকে আগামী ৯মে দেশের সকল জেলা উপজেলায় এবং ১০মে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ বের করার কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল বিকাল ৪টায় কাওরান বাজার এবং ১১মে বঙ্গবন্ধু এভিনিউতে তারা আনন্দ মিছিল পালন করবে।
এছাড়া বুয়েট শিক্ষকের অপসারণ দাবি এবং ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের আজীবন বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আগামী ১১মে বুয়েট শহীদ মিনারে সংসহি সমাবেশ পালন করবে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় , বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ





