কুড়িগ্রাম-১ আসনে জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নেয়া আব্দুল হাই মাস্টার ব্যানার-ফেস্টুন ছাড়া নিজের নির্বাচনী প্রচারণা নিজেই চালাচ্ছেন ।

কুড়িগ্রাম শহরে তার কোনো ব্যানার-ফেস্টুন নেই। নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন। একটি অটোরিকশায় করে একাই করছেন মাইকিং।

আব্দুল হাই মাস্টারের মতে, পোস্টার ব্যানারে যে খরচ হয়, সেই টাকা জনগণের কাছ থেকেই তুলে নেন জনপ্রতিনিধিরা। তাই তিনি নিজের জন্য কোনো পোস্টার বা ব্যানার তৈরি করেননি।

ভুরুঙ্গামারী উপজেলার ভরতেরছড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই। ১৯৯৫ সালে চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।

২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অল্প ভোটে হেরে যান। এবারের নির্বাচনে তাকে নিয়ে বেশ আশাবাদী ভোটাররা।

মুহিব