বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ভারতের সমর্থন থাকায় সরকার ৫ জানুয়ারির নির্বাচন করতে সাহস পেয়েছে। ভোটবিহীন এই নির্বাচনের কথা জনগণ কখনোই ভুলবে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার রফিকুল বলেন, বর্তমান সরকার ভারতের সমর্থনে ৫ জানুয়ারির অবৈধ নির্বাচন করেছে এবং ভোট ছাড়া ওই নির্বাচনে ক্ষমতায় যাওয়ার ইতিহাস জনগণ ভুলবে না।

তিনি বলেন, ‘গত ২৯ নভেম্বর খুলনা সার্কিট হাউজে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন নিশা দেশাই দুই আনার মন্ত্রী। আমি কিছুদিন আগে দিল্লিতে গিয়েছিলাম। সেখানকার অনেক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাদের কাছে শুনেছি, মোদি সরকার মনমোহনের চেয়েও কট্টর আওয়ামী লীগের সমর্থক।’

বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিতে সেমিনারে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, ব্যারিস্টার পারভেজ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তফা কামাল প্রমুখ।

জেআই