প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে যে কারও মন্ত্রীত্ব থাকবে নয়তো নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে টঙ্গী ও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জাবারে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কখন কাকে বাদ দিবেন বা রাখবেন সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। যেমন আমি আজকে মন্ত্রী হিসেবে বক্তব্য দিচ্ছি প্রধানমন্ত্রী চাইলে আমাকেও আগামীকাল মন্ত্রিত্ব ছেড়ে চলে যেতে হবে।

তিনি বলেন, যে কোনো মূল্যেই হোক ঈদে জনগণের বাড়ি যাওয়া-আসা স্বস্তিদায়ক করতে হবে। আমরা শক্ত হলে চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা সম্ভব। চাঁদাবাজরা যাতে মানুষকে হয়রানী না করতে পারে সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, নেতার সঙ্গে পাতিনেতা, উপনেতা, সিকিনেতাদের বিভিন্ন বিলবোর্ডে ছবি দেখা যায়। এর মধ্যে অনেক চাঁদাবাজদেরও দেখা যায়। নেতাকে খুশি করার জন্য চাঁদাবাজরাও নেতাদের সঙ্গে ছবি দেন।

এমকে