দেশে জঙ্গিবাদের কোনো স্থানে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যেকোনো মূ্ল্যে জঙ্গিবাদ দমন ও নির্মূল করা হবে।'
তিনি বলেন, 'দেশের মাটিকে জঙ্গিবাদে ব্যবহার করতে দেওয়া হবে না। জঙ্গিবাদ উস্কে দেয় এমন কোনো তথ্য পাঠ্যবইয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।'
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রচারণা চালাতে হবে এর বিরুদ্ধে।'
বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ।
এসএইচ





