ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বুধবার রাতে ৩ দিনের সফরে ঢাকা আসছেন।
সুষমা স্বরাজ তার সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
হাইকমিশন সূত্রে জানা যায়, বৈঠকের সময় এবং স্থান নির্ধারণ হয়েছে। বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
সফর শেষে আগামী শুক্রবার (২৭ জুন) সকালে সুষমা স্বরাজ ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওয়ানা করবেন।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





