চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপিকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে হুসেইন মুহম্মদ এরশাদ গুলশানের ইউনাইটেড হাসপাতালের রুহুল আমিন হাওলাদারকে দেখতে যান। এ সময় এরশাদ হাওলাদারের চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও শয্যাপাশে সময় কাটান।
প্রসঙ্গত, বুকে ও পেটে তীব্র ব্যথা অনুভূতি হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন এ বি এম রুহুল আমিন হাওলাদার।
জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ইউনাইটেড হাসপাতালের ৫১৭ নম্বর কক্ষে ডা. ফাওয়াজের তত্ত্বাবধানে রয়েছেন।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
রাজনীতি
হাওলাদারকে দেখতে হাসপাতালে এরশাদ
চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপিকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে হুসেইন মুহম্মদ এরশাদ গুলশানের





