জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে চন্দনপুরা দারুল উলুম মাদরাসা থেকে তাকে হেফাজতে নেয় কোতোয়ালী থানা পুলিশের একটি দল।
দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে নগর গোয়েন্দা পুলিশ সিএমপির চকবাজার থানা হেফাজতে তাঁকে রাখা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘শাহজাহান চৌধুরীকে কয়েকজন সঙ্গীসহ পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এর আগে ২০১৮ সালের ৩ আগস্ট নগরীর পাহাড়তলীর মুরগী ফার্ম এলাকার এক বিএনপির এক কাউন্সিলরের বাসায় দাওয়াত খেতে গিয়ে শাহজাহান চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন।
তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অন্তত অর্ধশত মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এএস





