ড. পিয়াস করিমের মৃত্যুতে শুধু পরিবার ও বুদ্ধিজীবীর জন্য নয়, গোটা জাতির জন্যও অপুরণীয় ক্ষতি হয়ে গেলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে পিয়াস করিমের ধানমন্ডির ৭ রোডের ৩২ নম্বরে বাসায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, তিনি শুধু রাজনৈতিক ও অর্থনীতিবিদ ছিলেন না, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করে গেছেন। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে কয়জন সদা সত্য কথা বলতেন তার মধ্যে অন্যতম ছিলেন পিয়াস করিম।

এসময় ফখরুল পিয়াস করিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

শোক সন্তপ পরিবাররে সমবেদনা জানাতে ছুঁটে আসেন কলাম লেখক ফরহাদ মজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সাংবাদিক  ও কলামিস্ট ড. মাহফুজ উল্লাহ, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএনপি পন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)  মহাসচিব  এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাবি শিক্ষক ফেরদৌস আজিম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

এএইচ