চট্টগ্রাম বিভাগের নির্বাচিত বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে শনিবার রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার সকালের মধ্যেই চট্টগ্রাম বিভাগের বিএনপি সমর্থিত সকল চেয়ারম্যান ঢাকায় পৌঁছে গেছেন।

বৈঠকে চেয়ারম্যানরা এলাকা ভিত্তিক আন্দোলন সংগ্রামের সমস্যা-সম্ভবনার কথা তুলে ধরবেন। এছাড়াও বৈঠকে বিএনপি চেয়ারপারসন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকা বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিরা মত বিনিময় করেছেন।

এমএইচ