আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এ নিয়ে অন্য কোন রুপরেখা বা ভাবনায় কাজ হবে না।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে তারা শ্রদ্ধা জানান। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সকাল সাতটার দিকে সৈয়দ আশরাফের বাসার সামনে থেকে পাঁচটি ভলবো বাসের বহর জাতির পিতার পিতৃভূমি টুঙ্গিপাড়ার দিকে রওনা হয়।
অন্যান্যদের মধ্যে রয়েছেন দলের উপদেষ্টাপরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য আফজাল হোসেন, অসীম কুমার উকিল, ফরিদুরন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ’লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, প্রাক্তন প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও এ বি তাজুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন।
ইআর/এমকে





