ইসলাম, ইসলামী শিক্ষা, মসজিদ-মাদরাসা, সভ্যতা-সংস্কৃতি-মূল্যবোধের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা।
হাফেজি মাদরাসাকে সরকারি পাঠ্যক্রমের অন্তর্ভুক্তিকরণের যে প্রক্রিয়া ইসলামিক ফাউন্ডেশন হাতে নিয়েছেন এটা সরাসরি আল্লাহর পবিত্র কোরআন হেফজ করার প্রক্রিয়া ধ্বংসের নতুন ষড়যন্ত্র।
তারা বলেন, কোমলমতি শিশুদের পবিত্র কোরআন হেফজ করানো মুসলমানদের নৈতিক দায়িত্ব। কে কোন মাদরাসায় তার সন্তানকে কোরআন হেফজ করাবে সেটা অভিভাবকদের নিজস্ব ব্যাপার। এখানে সরকারি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা সম্পূর্ণ অনৈতিক ও গণবিরোধী।
সারাদেশে হাজার হাজার হেফজখানা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ওলামায়ে কেরাম পবিত্র কোরআনের হাফেজ তৈরির যে খেদমত আঞ্জাম দিচ্ছে, তা নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করলে তা দেশের মানুষ ভালভাবে নিবেনা।
হেফাজত নেতারা বলেন, সাম্প্রতিককালে ইসলামি ফাউন্ডেশন (ইফা) ডিজির ইসলাম বিরোধী অনেক কার্যক্রম আমরা দেখেছি। তিনি কোরআন-হাদিসের শিক্ষায় শিক্ষত না হয়েও কোরআন-হাদিসের বিশুদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্রগুলোতে উপদেশ দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে গেছেন।
বিবৃতিতে স্বাক্ষর করা হেফাজত নেতারা হলেন- সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির মাওলানা হাফেজ শামসুল আলম, মাওলানা নূর হোসেন কাছেমী, মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা মুফতি মুজাফ্ফর আহমদ, মাওলানা আবদুল মালেক হালিম, মহসচিব মাওলানা হাফেজ জুনাইদ বাবুনগরী, যুগ্ম-সম্পাদক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী প্রমুখ।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]