আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, '১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে উল্লাস করার জন্যই খালেদা জিয়া জন্মদিন পালন করে থাকে। এজন্য তার বাংলাদেশে থাকার কোন অধিকার নেই, তাকে পাকিস্তানে পাঠানো হবে।'
সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক প্রাতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপির নেতাকর্মীরা জিয়ার জন্মদিন পালন করেনা। তারা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে উল্লাস করার জন্যই খালেদা জিয়া জন্মদিন পালন করে থাকে।
তিনি আরো বলেন, ৭১ পারাজিত শক্তি ও পশ্চিমা তাবেদাররা এখনো স্বক্রিয়। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।
দলীয় রাজনীতির উর্দ্ধে উঠে তাদের প্রতিহত করা হবে বলেও তিনি বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের আহবায়ক এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
ইআর/এআই





