নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ডের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।
একইসঙ্গে হত্যাকাণেণ্ডর জন্য শুধু র্যাব কর্মকর্তাদের নয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ র্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খোকা বলেন,‘নারায়নগঞ্জের প্রয়াত প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তার জীবন সংকটাপন্নের কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি (কামাল) এ বিষয়ে গুরুত্ব না দিয়ে নারায়ণগঞ্জের সংসদ সদস্যের সঙ্গে কথা বলার পরার্মশ দেন। সেজন্য নজরুল হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরোক্ষভাবে দায়ী থাকবেন।’
বিএনপির এ নেতা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সফলতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব এমন একজন ব্যক্তিকে দেয়া হয়েছে যার এ মন্ত্রনালয় সম্পর্কে বিন্দুমাত্র ধারনা আছে বলে মনে হয় না।’
এ সময় চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেয়ায় সরকারের সমালোচনা করেন সাদেক হোসেন খোকা। তিনি বলেন, প্রয়োজনে দেশের বাইরে যাওয়া এবং আসার জন্য হাইকোর্টের নির্দেশনা থাকলে উপরের নির্দেশে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটকে দেয়া হয়েছে। বলা হয়েছে, ওপরের নির্দেশ আছে তাদের কিছু করার নেই।’
এ ঘটনাকে বিএনপির নেতাকর্মীদের ওপরে সরকারের অব্যাহত হয়রানির অংশ হিসেবে আখ্যা দেন খোকা।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্মমহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী আহমেদ,বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল করিব খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,এমএইচ,৮মে (টাইমনিউজবিডি.কম//এনএস[/b]
রাজনীতি
৭ হত্যাকান্ডের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও পরোক্ষভাবে জড়িত: খোকা
নারায়ণগঞ্জের ৭ হত্যাকান্ডের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। একইসঙ্গে হত্যাকান্ডের জন্য শুধু র্যাব কর্মকর্তাদের নয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ র্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষের





