সম্প্রসারণবাদি ও আধিপত্যবাদি কর্তৃত্ববাদী সরকার এখন দেশ চালাচ্ছে। এ সরকার একটি অস্বাভাবিক সরকার তারা সুবিধাবাদীদের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (২৩জুন) জাতীয় প্রেসক্লাবে ডেমক্রেটি মুভমেন্ট আয়োজিত ২৩ জুন পলাশী ষড়যন্ত্রের আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, অস্বাভাবিক সরকারের অস্বাভাবিক বাজেট এটি। এটি ঋণখেলাপির বাজেট, ধনীদের বাজেট এবং মধ্যবিত্তের উপর কর চাপিয়ে দেওয়ার বাজেট। পরের ধনে পোদ্দারি করে এ সরকার মধ্যবিত্তের উপর বেশি বেশি কর চাপিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, এ সরকার জনগণের প্রতি জবাবদিহিতা করছে না। কারণ এ সরকার অনির্বাচিত সরকার, এই সরকার স্বার্থান্বেষী মহলের সরকার।

মোশাররফ বলেন, নিখুঁত গনতন্ত্র এ দেশে প্রতিষ্ঠিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গণতন্ত্রের মাকে কারাগার থেকে মুক্ত করতে হবে।

ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাসানুর রহমান হুদা, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবু নাসের রহমতুল্লাহসহ প্রমুখ।

এসএম/জেড