রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে কোন প্রার্থী না থাকায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছে। এ ব্যাপারে আজই গেজেট প্রকাশ করা হবে বলে আগের দিনই ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।
বর্তমান স্পিকার শিরীন শারমিন নির্বাচিত সংসদ সদস্য হয়েই আগামী বুধবার দশম সংসদের প্রথম অধিবেশনে অংশ নেবেন। পরবর্তী স্পিকার পদে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও আইনি বাধা থাকবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি। ওই আসন থেকেই তিনি এবার সংসদে আসছেন।
[b]ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআর[/b]
রাজনীতি
শিরীন শারমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে কোন প্রার্থী না থাকায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছে। এ ব্যাপারে আজই গেজেট প্রকাশ করা হবে





