রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের বিল পরিশোধ করে এসেছেন তার ভাই।
হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায়, রিজভী আহমেদের চিকিৎসায় ৫৬ হাজার টাকা বিল হয়েছিলো তার পুরোটাই এখন পরিশোধ করা হয়েছে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে রিজভী আহমেদ হাসপাতাল ছাড়ার ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডারেরি করেছে।
সূত্রটি জানায়, রিজভী আহমেদের চিকিৎসার বিলের মধ্যে ৩০ হাজার টাকা সেখানে ভর্তির প্রথম দিনে তিনি নিজেই পরিশোধ করেছিলেন। বাকি ২৬ হাজার টাকা পরিশোধ করে যান তার ভাই।
রিজভী আহমেদের কাছে হাসপাতালের আর কোনো পাওনা নেই বলেই নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা।
সাধারণ ডায়েরি করা কেনো হলো সে প্রশ্নে এই কর্মকর্তা জানান, এটি হাসপাতালের নিয়ম অনুযায়ী করা হয়েছে।
রিজভী আহমেদকে হাসপাতালে কে ভর্তি করিয়েছিলেন? তা জানতে চাইলে দায়িত্বশীল সূত্রটি জানায়, তার স্ত্রীই হাসপাতালে উপস্থিত হয়ে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।
জেএ





