ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, ‘বিরোধী দলের প্রতি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থার দিকে অগ্রসর না হয়ে দ্রুত একটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে দক্ষিণ কুমিল্লা প্রাক্তন ছাত্রদল ঐক্যপরিষদ আয়োজিত ইফতারপূর্ব এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

এমাজউদ্দীন বলেন, ‘প্রতিশোধপরায়ণ না হয়ে দেশের উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করুন। উন্নয়ন ও গণতন্ত্র উদ্ধারের জন্য মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা করার সময় এখনো ফুরিয়ে যায়নি।’

বিএনপি চেয়ারপারসনের এই পরামর্শক বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে প্রধানমন্ত্রী যে উন্নয়নের কথা বলছেন তা নিঃস্ব হয়ে যাবে।’

এআই/