বিএনপিকে অবৈধ রাজনীতিক দল আখ্যাদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। অবৈধ ক্ষমতা দখলকারীর দলও অবৈধ।

 

শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, সালাহ উদ্দিনকে নিজেই আন্ডারগ্রাউন্ডে পাচার করে খালেদা জিয়া এখন সরকারের ওপর দায় চাপাচ্ছেন।

 

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন কোর্ট স্বীকৃত ফেরারি আসামি। তিনি বলেছেন, সরকার নাকি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। তাহলে গতকাল একজন ফেরারি আসামির প্রেস কনফারেন্সে সব গণমাধ্যমকর্মী কেন গেল? তাহলে আমরা কীভাবে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছি। উনার প্রথম বক্তব্যই মিথ্যা দিয়ে শুরু।’ বেগম জিয়ার বক্তব্যে নাশকতায় দগ্ধদের জন্য কোনো সমবেদনা নেই বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে না আসার সিদ্ধান্ত খালেদা জিয়ার নিজের ব্যাপার। এখন আবার তিনি সংলাপে বসতে চান। সমঝোতা চান। এটা কেমন চরিত্র। সারা বিশ্ব এখন ৫ জানুয়ারির নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে।

 

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ লেখাপড়া শিখুক, বিএনপির নেত্রী তা চান না। পরাজিত শক্তির পদলেহন করাই তাদের চরিত্র। 

 

 

জেএ