আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন নিজেকে পুরান ঢাকার ছেলে বলে পরিচয় দেওয়ায় এর প্রতিক্রিয়া জানিয়ে আফরোজা আব্বাস বলেছেন, 'সরকারদলীয় যে প্রার্থী তিনি উত্তরের বাসিন্দা। নির্বাচিত হলেও জনগণ তাকে পাশে পাবে না। তাকে পেতে হলে মানুষকে উত্তরে যেতে হবে।'

শনিবার পুরান ঢাকার মীর হাজীরবাগ এলাকায় ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন আফরোজা। তিনি বলেন, 'মির্জা আব্বাস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। তার জন্ম, বেড়ে ওঠা, বসবাস সব কিছুই দক্ষিণে। তিনি নির্বাচিত হলে জনগণ তাকে কাছে পাবে। মানুষ সেটা বুঝতে পেরেছে।'

তিনি আরও বলেন, পুরান ঢাকায় তিনি মগের (আব্বাসের প্রতীক) জোয়ার দেখছেন।

আফরোজা বলেন, 'জনগণ একটা পরিবর্তন চায়। গুম-খুনের এই পরিস্থিতি বদলে দিতে চায়। তারা একটা স্বস্তির পরিবেশ চায়। আমি দিন-রাত ঘুরেছি এই এলাকায়। আমার কাছে মনে হয়েছে, পুরান ঢাকায় মির্জা আব্বাস বিপুল পরিমাণ ভোট পাবে এবং শতভাগ সফল হবে।

এমএইচ