বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেছেন, “যে রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যাবে, তাদের বিজয়ী করার দায়িত্বও জামায়াতের।”
তিনি আরও বলেন, দেশের জনগণ আজ পরিবর্তন চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত সব সময় জনগণের পাশে রয়েছে। তাই যেকোনো জোটবদ্ধ প্রার্থীকে নির্বাচিত করতে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।
এমএম