মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধা কিন্তু দুই ধরণের। একটা হলো মুক্তিযুদ্ধের সময় যারা মারা গেছেন তারা। অর্থাৎ যারা কিনা ৩০ লক্ষ শহীদের অন্তর্ভুক্ত, তার গণ মুক্তিযোদ্ধা। আর একটা হলো মুক্তিযুদ্ধ করতে গিয়ে মারা গেছেন।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শহীদ মিনার পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার মন্ত্রী এ কথা বলেন। এসময় ওই পরিবহনের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শেখ, সুবেদার (অব:) মমতাজ উদ্দিন, পরিবহন মালিক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধ করতে গিয়ে মারা গেছেন তাদেরকে ভাতা দেয়া এবং অন্যান্য সহযোগিতার কাজ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়। আর যারা কিনা মুক্তিযুদ্ধকালীন শহীদ তাদের সযোগিতা করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যাতে বিনামূল্যে চিকিৎসা নিতে পারে সে ব্যবস্থা ও করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করণের কাজ ও অল্প দিনের মধ্যে সমাপ্ত করা হবে বলেও জানান মন্ত্রী মোজাম্মেল।
এমএ/ এআর





