বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এ তথ্য জানিয়েছেন।

তিনি আজ মঙ্গলবার (২ জুলাই) সকালেও চোখ মেলে তাকিয়েছেন বলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, দলের চেয়ারম্যানকে এখনও অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, সোমবারের (১ জুলাই) চেয়ে আজ কিডনির অবস্থা কিছুটা ভালো হলেও ফুসফুসের অবস্থা অপরিবর্তিত রয়েছে। দলের নির্ভরযোগ্য সূত্র ছাড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

গত ২২ জুন কিডনি জটিলতা, ফুসফুসে সংক্রমণসহ নানা জটিলতায় সিএমএইচে ভর্তি হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এএস