আমরা ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ চালাই না। স্বয়ংসম্পূর্ণতার মনোভাব নিয়ে দেশ চালাই। দেশপ্রেম নেই বলে বিএনপি-জামায়াত বাংলাদেশকে অস্ত্র পাচারের রুট হিসাবে ব্যবহার করে।
রোববার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মিলনায়তনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জামায়াত দেশকে ভাল বাসেনা তাই তারা দেশকে অস্ত্র পাচারের রুট হিসেবে ব্যবহার করেছে।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হানিফ মিয়া বক্তব্য রাখেন।
কর্মশালায় ‘গবেষণা অগ্রগতি ২০১২-১৩’ নামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্রি’র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। এতে জানানো হয়, ব্রি এ পর্যন্ত চারটি হাইব্রিডসহ মোট ৬৫টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এসব ধান সনাতন ধানের জাতের তুলনায় তিনগুণ বেশি ফলন দেয়। বর্তমানে দেশের শতকরা প্রায় ৮০ ভাগ জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের চাষাবাদ হয়। দেশের মোট ধান উৎপাদনের শতকরা প্রায় ৯০ ভাগ আসে এসব জাত থেকে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]
রাজনীতি
আওয়ামী লীগ ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ চালায় না: কৃষিমন্ত্রী
আমরা ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ চালাই না। স্বয়ংসম্পূর্ণতার মনোভাব নিয়ে দেশ চালাই। দেশপ্রেম নেই বলে বিএনপি-জামায়াত বাংলাদেশকে অস্ত্র পাচারের রুট হিসাবে ব্যবহার করে।





