শেরপুর জেলা বিএনপির তৃণমূলের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার রাত ৯টা ১০মিনিটে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দল পুর্নগঠনের ধারাবাহিকতায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্র জানায়।
মতবিনিময়ে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক,সদস্য সচিব মাহমুদুল হক রুবেল,মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা মুকিত,উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান,আমিনুল ইসলাম বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান লিপিসহ প্রায় শতাধিক তৃণমূল নেতাকর্মী উপস্থিত হন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
শেরপুর তৃণমূলের সাথে খালেদার মতবিনিময়
শেরপুর জেলা বিএনপির তৃণমূলের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টা ১০মিনিটে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়





