মুক্তিযোদ্ধা বিষায়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশ জামায়াত ইসলামী’ ইসলামের অপব্যাখ্যা দিয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে সন্ত্রাসী ধর্মে পরিণত করছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত “মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পবিত্র কুরআনখানি, মিলাদ-মাহফিল ও স্বাধীনতা আল্লাহর নেয়ামত: যুদ্ধাপরাধীদের বিচার কোন পথে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াত ও এক শ্রেনির পীর মাশায়েখরা ইসলাম ধর্মের অর্ধেক ব্যাখ্যা দিয়ে ইসলামকে ছোট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। উদাহরণ স্বরুপ তিনি বলেন, তারা বলে নামাজ পড়া হারাম কিন্তু অপবিত্র অবস্থায় নামাজ পড়া হারাম এটা তারা বলেননা। এভাবেই তারা প্রতিনিয়ত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে।
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম ধর্মই নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। অথচ তথা-কথিত কিছু আলেম ইসলামের দোহাই দিয়ে নারীদেরকে  সমাজে হেয় প্রতিপন্ন করছে। নারীরা পেটের দায়ে গার্মেন্টসে কাজ করা নিয়ে কিছু আলেম সমাজ বলে সেখানে নারীরা বেশ্যাবৃত্তি করে। লাখের মধ্যে দু’একজন নারী হয়তো বা অন্যায়ের সঙ্গে জড়িত তাদেরকে নিয়ে এত সমালোচনা। পুরুষরা শত অন্যায় করলেও তাদেরকে নিয়ে সমালোচনা করা হয়না কেন?। আমি অন্যায় করলেও তো অন্যায়। আমি মন্ত্রী বলে যে পার পেয়ে যাব এটা হতে পারেনা।
সংগঠনের সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিম সিরাজী সভাপতিত্বে বিভিন্ন আলেম সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমআর, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]