জোর করে ক্ষমতায় থেকে বর্তমান সরকার দেশের উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার ১মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আন্দোলন করতে হবে। এবং আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে হটাতে হবে ‘অবৈধ আওয়ামী লীগ সরকারের কাছে শুধু শ্রমিক কেন কোনো মানুষের কোনো অধিকার নেই। তাই নিজেদের অধিকার আদায়ে সকলকে আন্দোলন করতে হবে।’
‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত পাঁচ বছরে ৩০ হাজার কোটি টাকা পাচার করেছে। জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে লুটপাট করছে এই সরকার।’
তিনি আরো বলেন, ‘মহান মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।’
সমাবেশে একে একে বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,
ভাইস চেয়ারম্যান, আবদুল্লাহ আল নোমান, মেজর হাফিজ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব- মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।
সমাবেশে সিনিয়র নেতাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে স্লোগান দিয়ে তাদের আবস্থানকে জানান দিয়েছে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক, কৃষকদল, মুক্তিযুদ্ধোদল এবং বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে হাজার হাজার বিভিন্ন শ্রমিক নেতাকর্মীরা।
এআই/এসএম





