আইনজীবীদের আন্দোলনের মুখে এ অবৈধ সরকারের পতন হবে। এ অবৈধ সরকারের হাতে কেউই নিরাপদ নয়, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সোমবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির আয়োজনে সারাদেশে গুম, খুনের প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন।
সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা ক্ষমতায় এসেছেন অবৈধভাবে, কাজও করছেন অবৈধভাবে। অবৈধভাবে আর ক্ষমতায় থাকা যাবে না । এদেশের জনগণ আপনাদের মানে না। বিধায় আপনারা অপহরণ ও খুনের পথ বেছে নিয়েছেন। আপনাদের সতর্ক হওয়া উচিৎ।
সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন,নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জড়িত।
তিনি বলেন, সরকার জানতো এ খুনের সঙ্গে পুলিশ, র্যা ব এবং সরকারের লোকেরাই জড়িত। আওয়ামী সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর মেয়ে জামাইে র্যা বের ঊর্ধ্বতন কর্মকর্তা।
তিনিই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
অ্যাডভোকেট চন্দন হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার বেলা ১টায় সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন খোকন।
বাংলাদেশ বার কাউন্সিলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বিক্ষোভে বক্তব্য রাখেন- বারের সদস্য অ্যাডভোকেট আইয়ুব আলী আসরাফী, গাজী কামরুল ইসলাম সজলসহ অন্যান্য নেতারা।
[b]ঢাকা: কেএ ৬ এপ্রিল (টাইম নিউজ বিডি)//এসএইচ[/b]
রাজনীতি
আন্দোলনের মুখেই অবৈধ সরকারের পতন
আইনজীবীদের আন্দোলনের মুখে এ অবৈধ সরকারের পতন হবে। এ অবৈধ সরকারের হাতে কেউই নিরাপদ নয়, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সোমবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির





