রাজধানীর পল্লবী, দারুসসলাম ও শাহ আলী এলাকা থেকে কমপক্ষে ৩ জনকে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
এক বিবৃতে মহানগরী আমীর বলেন, সরকার ভিন্নমতের উপর ইতিহাসের জঘণ্যতম জুলুম-নির্যাতন চালাচ্ছে। প্রতিনিয়ত জামায়াতসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, গুম-অপহরণ ও গণগ্রেফতার চালনো হচেছ এবং কথিত রিমান্ডের নামে নির্যাতন চলছে সমান তালে। সরকারের দলন-পীড়নের ধারাবাহিকতায় পল্লবী থানা জামায়াত অফিসের কর্মচারির পিতা ইমরান হোসেন পাটোয়ারীকে গত ২৮ জুলাই সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, ৪ দিন অতিবাহিত হওয়ার পরেও ইমরান হোসেন পাটোয়ারীকে আদালতে হাজির করা হয়নি। গত রাতে দারুসসলাম থেকে ওয়াজেদ আলী ও মিরপুর পূর্ব থেকে দারুসসালাম থানা পুলিশ মনির নামে একজনকে সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিকভাবে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে কারো বিরুদ্ধে অতীতে কোন মামলা ছিল না। যা সম্পূর্ণ অন্যায় ও অনভিপ্রেত এবং সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস ও হঠকারিতার পরিচায়ক।
তিনি বলেন, সরকার নিজেদের উপর্যুপরি ব্যর্থতার ঢাকতেই দেশকে বিরোধীদল শূণ্য করতে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। জনগণ যাতে সরকারের ব্যর্থতা ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে এজন্যই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলীয় রাজনীতি নির্মূলের গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে সরকার। তিনি সরকারের বিরাজনীতিকরণ নীতি ও নির্বিচারে ভিন্নমতের লোকদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এমআইএস





